সোনাইমুড়ীতে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ

নোয়াখালী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৮:৪৩

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ সময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে বিএনপি ও সমমান দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে নোয়াখালীর চাটখিল, সেনবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

সোমবার (২৭ নভেম্বর) ভোরে জেলার বিভিন্ন স্থানে মিছিল করে অবরোধ সমর্থকরা। জানা গেছে, রবিবার রাতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে ‘উপকূল এক্সপ্রেস’-এর ট্রেনটি। এরপর বজরা স্টেশন থেকে ছেড়ে চৌমুহনী যাওয়ার সময় রসুলপুর টার্কি খামার এলাকায় দুর্বৃত্তরা ট্রেনের ‘ক’ বগিতে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় বগিটির জানালা বন্ধ থাকায় পেট্রোলবোমাটি ভেতরে পড়েনি এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনের জানালার বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বিএনপি ও সমমান দলের অবরোধ চললেও তার তেমন কোনও প্রভাব পড়েনি নোয়াখালীতে। সকাল থেকে জেলার প্রতিটি আঞ্চলিক সড়কে সিএনজি, অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধকে ঘিরে সব ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র‌্যাবের একাধিক দল টহলে রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার চৌধুরী জানান, খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ একটি বোতলের ভাঙা অংশ (যার ভেতরে পেট্রোল ছিল) উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, পেট্রোল দিয়ে বোমা বানানোর চেষ্টা করে সেটি ট্রেনে নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। রাতেই ট্রেনটি সোনাপুর স্টেশনে চলে গেছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের