পিটার হাসকে হত্যার হুমকি: ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০২৩, ১৫:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৫:৩২

বাংলাদেশ নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী ও মহেশখালী উপজেলার ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত মামলাটি আদেশের জন্য রেখেছেন।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৪ মো. সালাউদ্দিনের আদালতে মামলাটির আবেদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু। মামলার এজাহারে তিনি নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট পরিচয় দেন।

মামলার আসামিরা হলেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালীর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফান উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত মামলার বাদী এম এ হাশেম রাজুর জবানবন্দি রেকর্ড করেন। আদালত মামলাটি আদেশের জন্য রেখেছেন।’

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম।

তাদের ওই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি ব্যথিত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মামলার আবেদন করা হয়েছে।

মামলার বাদী এম এ হাশেম রাজু বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দেশে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এ কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকিদাতাদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন। এ কারণে আমি মামলাটি করেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী