নির্বাচন পেছানোর বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৭

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আমার উন্নয়ন হচ্ছে সর্বস্তরের উন্নয়ন। স্কুল-কলেজ, চাকরি, যোগাযোগ সর্বক্ষেত্রে আমি আমার কসবা আখাউড়ার উন্নয়ন অব্যাহত রাখবো।’ নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটি নির্বাচন কমিশন বলতে পারবে। এ নিয়ে আমি কোনও মন্তব্য করবো না।’

বুধবার (২৯ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছে জনগণ যে দায়িত্ব দিয়েছেন। জনগণের জানমাল এবং দেশে শান্তি রক্ষার দায়িত্ব আমাদের সরকারের। সেটার ব্যাপারে আমরা সচেতন থাকবো।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার মেয়র এমজে হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমনসহ দলীয় নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি