কক্সবাজার সৈকতে ভেসে এলো দুই জনের লাশ

কক্সবাজার প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:০৯

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাবণী পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসা লাশ দুটি উদ্ধার করেন ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফ গার্ডের কর্মীরা। তবে তাদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘বেলা ১১টার দিকে লাবণী সৈকতে ভাসমান অবস্থায় এক নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের পরিচয় এখনও মেলেনি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তারা যদি পর্যটক হয়ে থাকেন, তাহলে কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে, কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে।’

সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সৈকতে দুই জনের লাশ ভাসতে দেখে সি সেফ লাইফ গার্ডের ডিউটি টিমের সদস্যরা উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশকে জানান। ধারণা করা হচ্ছে, তারা পর্যটক হতে পারেন। তবে পুরোপুরি নিশ্চিত নয়।’

 

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি