নওগাঁ আ.লীগের কার্যালয় থেকে যুবকের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০৪ মে ২০২৫, ২০:৫৯আপডেট : ০৪ মে ২০২৫, ২০:৫৯

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৪ মে) বেলা ২টার দিকে সদর উপজেলার সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবনের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন সদরের চকদেবপাড়া এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার অথবা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিল। সাততলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। আজ বেলা ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাঁকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’ 

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর ইসিজি করে দেখা যায় মৃত। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের