খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ২০:৩৭আপডেট : ০৩ মে ২০২৫, ২০:৩৭

রাজধানীর খিলগাঁও ভূইয়াপাড়ায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে রাজন ইসলাম দিপু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

শনিবার (৩ মে) সকালে খিলগাঁও থানাধীন ১৯৪/এ, ভূইয়াপাড়া হাজী গলির আটতলা ভবনের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাথার পেছনে ডান পাশে আঘাত এবং নাক-মুখ রক্তাক্ত ছিল বলে জানান উদ্ধারকারী কর্মকর্তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রমোহন বলেন, “মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটি একটি রহস্যজনক মৃত্যু হতে পারে, তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তদন্তও চলছে।”

নিহত রাজন ভোলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামের মৃত সিরাজ ইসলামের ছেলে। তিনি খিলগাঁওয়ের ভূইয়াপাড়া হাজী গলির ১৯৪/এ নম্বর বাসার আটতলা ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম