চীন-পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো ২২৬ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬

চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে গত দুই দিনে আমদানি হয়েছে ২২৬ টন পেঁয়াজ। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দরে গত দুই দিনে ২২৬ টন পেঁয়াজ নিয়ে জাহাজ ভিড়েছে। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। এর মধ্যে রবিবার (১০ ডিসেম্বর) চীন থেকে আমদানি করা হয়েছে ১৬৮ টন। সোমবার পাকিস্তান থেকে আমদানি করা হয় ৫৮ টন। এসব পেঁয়াজ খালাসের জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।’ 

এদিকে, দেশের পাইকারি বাজার খাতুনগঞ্জের অধিকাংশ আড়তে পেঁয়াজ নেই। যেসব আড়তে আছে সেগুলো ২১০-২৯০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। খুচরায় ২৩০-২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
কেজি ৬৭ পয়সা! ২০০ কিমি ঘুরে পেঁয়াজ পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম