আনোয়ারায় যুবদলের ছোড়া ইটের আঘাতে ওসিসহ ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৩০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবরোধের সমর্থনে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে ইটের আঘাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাতরী চৌমুহনী পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে অবরোধের সমর্থনে বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে সড়কে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করা হয়। এতে বাধা দেওয়ায় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুনুর রশীদ বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে আনা হয়। তার ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ