কুমিল্লায় মাইকিং করে পেঁয়াজ বিক্রি

কুমিল্লা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৯

কুমিল্লা নগরীতে মাইকিং করে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কম দামে পেঁয়াজ পেয়ে লাইন ধরে কিনছেন স্থানীয়রা। বুধবার (১৩ ডিসেম্বর) নগরীর চকবাজারের শাহপরান স্টোরের সামনে এই দৃশ্য দেখা গেছে।

নগরীর অন্য দোকানগুলোতে পেঁয়াজ কেজিপ্রতি ১০০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ক্রেতা মো. জাবেদ হোসেন ও জামাল উদ্দিন বলেন, ‘কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে আমরা কেউ পুলিশ লাইন, কেউ টমছমব্রিজ থেকে চকবাজারে এসেছি। দেশি পেঁয়াজে ভালো ঝাঁজ, কম ব্যবহার করলেও হয়। প্রথমে ভাবলাম পচা হবে। তবে এসে দেখি ভালো। উচ্চমূল্যের সময় তুলনামূলক কম দামে পেঁয়াজ পেয়ে ভালো লাগছে। তবে সবাই কমে পেয়ে বেশি নিলে আবার পরিস্থিতি বদলে যাবে। তাই কম করেই নিলাম।’

শাহপরান স্টোরের পরিচালক মো. লিটন বলেন, ‘ফরিদপুর থেকে দেশি পেঁয়াজ এনেছি। কম লাভে বিক্রি করছি। ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি। বুধবার ১০ টন পেঁয়াজ বিক্রি করলাম। আগামীকালও (বৃহস্পতিবার) বিক্রির চেষ্টা করবো।’

চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. পারভেজ বলেন, ‘লিটনের উদ্যোগটি চমৎকার। এতে ক্রেতা যেমন সুলভ মূল্যে পেঁয়াজ পাবে তেমনি দেশি পেঁয়াজ জনপ্রিয়তা পাবে। দেশীয় উৎপাদনকারীরা উৎসাহিত হবে। তাকে এই বিষয়ে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশরাফসহ অন্যরা সার্বিক সহযোগিতা করেছেন।’

কাপ্তানবাজার এলাকার খুচরা বিক্রেতা টিপু সুলতান বলেন, ‘পেঁয়াজ কেজিপ্রতি ১০০ থেকে ১৩০টাকায় বিক্রি হচ্ছে। যারা বেশি দামে ক্রয় করেছেন তারা এখনও কেজি ১৮০ টাকায় বিক্রি করছেন।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করছি। জরিমানার ভয়ে অনেকে পেঁয়াজের দাম বেশি বাড়াতে পারেনি। অনেকে কম লাভেও বিক্রি শুরু করেছেন।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
কেজি ৬৭ পয়সা! ২০০ কিমি ঘুরে পেঁয়াজ পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম