প্রবাসীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩

ফেনীর দাগনভূঞায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় বাধা দেওয়ায় মমতাজ বেগম (৫৬) নামে এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বারাহীগুনী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের স্বামী আতাউর রহমান ও বড় ছেলে মেহেদী হাসান তুহিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। ছোট ছেলে বাড়ির বাইরে ছিলেন। বুধবার রাতে বাড়িতে একা ছিলেন মমতাজ। রাত ৯টার দিকে বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা ঘরের দরজা খুলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করার সময় মমতাজ বাধা দেন। এ সময় তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। 

মমতাজের ছোট ছেলে মাহমুদুল হাসান বলেন, ঘটনার সময় সহপাঠীদের নিয়ে পাশের মাঠে ব্যাডমিন্টন খেলছিলাম। বড় ভাইয়ের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন। মা একাই ঘরে ছিলেন। এ সুযোগে পূর্বপরিকল্পনা অনুযায়ী আমাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। ডাকাতিতে বাধা দেওয়ায় মাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, দুর্বৃত্তদের হামলায় ওই নারীর মৃত্যু হয়েছে। এটি ডাকাতি কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের