খাগড়াছড়িতে হাত-মুখ বাঁধা তিন ইউপিডিএফ নেতা উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৪

খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ৩ নেতাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েলের নেতৃত্বে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্বারকৃতরা হচ্ছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের পানছড়ির সংগঠক নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা। উদ্বারকৃতদের পুলিশের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান শুরু করেন। একপর্যায়ে একটি জুমঘরে হাত ও মুখ বাঁধা অবস্থায় অপহৃতদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আজম জানান, এদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাংয়ের অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ প্রসীত গ্রুপের অঙ্গসহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এ সময় সন্ত্রাসীরা আরও ৩ জনকে ধরে নিয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি