নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার

রাঙামাটি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ১৫:০৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাঙামাটি পার্বত্য আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার বরাবরে সশরীরে আবেদনপত্র জমা দেন তিনি।

আবেদনপত্র জমা দিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা ও সচিন চাকমা।

রাঙামাটি রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে চার জন প্রার্থী রয়েছেন।

২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই। ২০১৪ সালে নির্বাচিতও হন। এবার নৌকার সঙ্গে এই প্রার্থীর জোর লড়াইয়ের সম্ভাবনা দেখছিলেন স্থানীয় ভোটাররা।

ঊষাতন তালুকদারের সরে দাঁড়ানোয় একেবারেই একপেশে ও প্রাণহীন নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে। তিনি সরে যাওয়ায় প্রার্থী হিসেবে মাঠে থাকবেন জাতীয় পার্টির হারুন মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী