চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার করেছেন নৌকার দুই হেভিওয়েট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪

চট্টগ্রামে কপাল পুড়েছে দুই আওয়ামী লীগ প্রার্থীর। তারা হলেন- চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ সালাম ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনের প্রার্থী নোমান আল মাহমুদ।

রবিবার (১৭ ডিসেম্বর) তারা দলীয় সিদ্ধান্তে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ দুটি আসন আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম-৫ আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম-৮ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ৯ মে তিনি শপথ পাঠ করেন।

এর আগে ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। তখন উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।  

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

এদিকে, দলীয় সিদ্ধান্ত মেনে আওয়ামী লীগের এ দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও দুটি আসনে রয়ে গেছে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা। এ স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে সক্রিয় থাকলে জাতীয় পার্টির প্রার্থীদের জয়ী হওয়াটা কষ্টকর হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম