মদের পরিবর্তে দুধ কেনার পরামর্শ দিলেন নৌকার প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় গুরুত্ব পাচ্ছে মাদকের বিষয়টি। ইতিমধ্যেই মাদকবিরোধী বেশ কিছু ফেসবুক পোস্ট করেছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নির্বাচনি প্রচারণায় নেমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাজারে দুধও পাওয়া যায় মদও পাওয়া যায়। আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা কোনটা নেবেন। আমার পরামর্শ থাকবে আপনারা দুধ কিনবেন।

তিনি আরও বলেন, আমি ১৩ বছরে কী করতে পেরেছি সেটা আপনারা জানেন। ভোটের বেলায় বিষয়টি আপনারা বিবেচনা করবেন।

সকাল ১০টায় তিনি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল বাজারে পথসভায় তিনি এ কথা বলেন। দিনভর বিজয়নগরে গণসংযোগ করার কথা রয়েছে।

এ সময় এমপির সঙ্গে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মুকাই আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সিংগারবিল বাজার থেকে এমপি বিষ্ণুপুরে যান।

উল্লেখ্য, আসনটিতে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী হলেন সদ্য পদত্যাগী সদর উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও। তিনি সদর উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী হন। বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে ফিরে পেয়ে আলোচনায় চলে আসেন।

ঢাকায় ফিরোজুর রহমানের একাধিক মদের বার রয়েছে। কিছুদিন আগে তিনি ফেসবুক লাইভে এলে একজনের প্রশ্নে তিনি হালাল ব্যবসা করেন বললে এ নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা হয়।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম