রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৭

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলীর রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর চার জনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা করার জন্য জামতলী ক্যাম্পের একটি ঘরে গোপন বৈঠক করছিল সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি দেখে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, কার্তুজসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/  
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের