নৌকার বিপক্ষে লড়বেন স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ২৩:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২৩:৩২

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর। ফলে এই আসনে প্রার্থীর সংখ্যা সাত জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ নুরুল বশরের প্রার্থিতা ফেরতের আদেশ দেন। সেইসঙ্গে এই প্রার্থীকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নুরুল বশর বলেন, ‘আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক হিসেবে ঈগল পাখি চেয়েছি আমি।’

এর আগে ৩০ নভেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন ইমরানের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নুরুল বশর। তার দাখিলকৃত এক শতাংশ ভোটারের তালিকায় ক্রমিক অসংগতি দেখিয়ে ৪ ডিসেম্বর প্রার্থিতা বাতিল করা হয়। এরপর আপিল করলে ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। বৃহস্পতিবার তার প্রার্থিতা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর বলেন, ‘আমি এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি। দ্বীর্ঘ এক যুগের বেশি সময় উখিয়া-টেকনাফের মানুষ একটি পরিবারের হাতে জিম্মি। পরিবারটি এই অঞ্চলে মাদকের বিস্তার ঘটিয়ে প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। নিজের জীবন দিয়ে হলেও সাধারণ মানুষকে ওই পরিবারের জিম্মি দশা থেকে মুক্ত করতে নির্বাচনে লড়ে যাবো। মুক্তিকামী মানুষ আমার সঙ্গে আছেন।’

এই আসনে নুরুল বশর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার (নৌকা), জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গণি (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাঈল (ডাব)।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম