সরকারি বাসভবনে থেকে প্রার্থীর পক্ষে প্রচারণা, উপজেলা চেয়ারম্যানকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩

রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে ও সরকারি বাসভবনে থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে শোকজ করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মুক্তা রানী স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল মান্নান জয় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আপনার (মোহাম্মদ আলী সুমন) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। লিখিত অভিযোগটি প্রাপ্ত হয়েছি। উক্ত অভিযোগ মূলে দেখা গেছে, আপনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঈগল মার্কার প্রচারণায় সরকারি বাসস্থান, অফিস ও অন্যান্য সুবিধাদি ব্যবহার করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন।

উক্ত কাজের মাধ্যমে আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, এই বিষয়ে আগামী ২৬ ডিসেম্বর দুপুর ১২টার সময় নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ এর অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে স্বাক্ষর করেন সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মুক্তা রানী।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী