এমপি মোরশেদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ০০:১২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:১২

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনি পথসভায় তার ওপর জুতা নিক্ষেপের চেষ্টা করেছেন আলাউদ্দিন আলো (৩৫) নামের এক যুবক। এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীরা অভিযুক্ত যুবককে আটক করে মারধর করেছেন। পরে খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নির্বাচনি পথসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আটক আলাউদ্দিন উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশরপাড় গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমদমা বাজারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনি পথসভার আয়োজন করা হয়। দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। বিকাল পর্যন্ত সভায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত হন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন। বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। এ সময় সঞ্চালক একজনের নাম ঘোষণা করে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে আলাউদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে মোরশেদ আলমকে লক্ষ্য করে ছুড়ে মারেন। জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সঞ্চালক জীবন চৌধুরীর হাতে লেগে। সঙ্গে সঙ্গে উত্তেজিত নেতাকর্মীরা ওই যুবককে আটক করে সভাস্থলের একপাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। খবর পয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সভার সঞ্চালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা এমপি মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এ সময় আঘাতটি সভার সঞ্চালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ‘অভিযুক্ত আলাউদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আলাউদ্দিন কার সমর্থক তা জানা যায়নি।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের