নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১৫ বছর দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাঙ্গুনিয়ার সব মানুষের খেদমত করেছি। সবার পাশে থাকার চেষ্টা করেছি। সবার জন্য আমার দুয়ার খোলা রেখেছি। এখন আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আপনারা আমার জন্য আপনাদের দুয়ারটা খোলা রাখবেন এবং আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আমাকে এমপি নির্বাচিত করবেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সন্ধ্যায় নির্বাচনি গণসংযোগের শুরুতে তিনি রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে মাজার জেয়ারত করেন। এরপর প্রচারণার শুরু থেকে স্থানীয় নেতাদের পাশাপাশি সর্বসাধারণের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা দেয়। সড়ক ও আশেপাশের বাড়িঘর থেকে তথ্যমন্ত্রীকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ।

তিনি মরিয়মনগর গাজী রশিদিয়াপাড়া, আমিরকুলালপাড়া, পাঁচবাড়ি, সোনালী ব্যাংক চত্বর, বালুগোট্টা, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কাটাখালী, কদমতলী, জিয়া মার্কেট, বনগ্রামসহ বিভিন্ন গ্রামে প্রচারণা চালান এবং একাধিক পথসভায় বক্তব্য দেন।

পথসভায় বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, একজন শ্রমিক কিংবা কামলার চাকরির সময়সীমা সর্বোচ্চ ৮ ঘণ্টা। আর আমি দৈনিক ১৬ ঘণ্টা পরিশ্রম করি। রাত ২টার আগে কখনও ঘুমাতে পারি না। সবার শুক্র ও শনিবার ছুটি আছে, আর আমার কোনও ছুটি নাই। গত ১৫টি বছর ধরে রাঙ্গুনিয়ার সব মানুষের জন্য আমি নিরন্তর কাজ করেছি। আমাকে ভোট দেয়নি, আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে এরকম মানুষের চাকরিও আমার হাত ধরে হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম, কনকর্ড ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ আবু জাফর, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, কামরুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, ইফতেখার হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারসহ উত্তর জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

/আরআইজে/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম