বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ করতে পুলিশের হুমকির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫

স্বতন্ত্র প্রার্থী সমর্থনে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ করার হুমকি দিচ্ছে পুলিশ। এমন অভিযোগ করেছেন কুমিল্লার এক স্বতন্ত্র প্রার্থী ও তার নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মনতাকিম আশরাফ টিটু। 

সংবাদ সম্মেলনে তার ও মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘গতকাল এসআই নোমান একটি সভা থেকে আমাকে ডেকে নিয়ে যান। পরে তিনি আমাকে বলেন, এলাকা থেকে সরে যা। আমি বললাম কেন? তিনি বলেন, না হয় তোকে গ্রেফতার করতে হবে। ওপরের নির্দেশ আছে। আমি বললাম কিসের নির্দেশ? তিনি আমাকে বললেন না হয় চল আমি প্রাণ গোপাল দত্তের (ওই আসনে নৌকার প্রার্থী) সঙ্গে যোগাযোগ করিয়ে দেই।’

সুহিলপুর ইউনিয়ন চেয়ারম্যান ইমন হোসেন সরকার অভিযোগ করেন, ‘আমাকে ফোন দিয়েছে থানার সেকেন্ড অফিসার রাকিব। আমার ইউনিয়নের শালিকা এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে সে আমাকে কল দিয়ে বলে আপনি বাড়ি থাকেন। আমি আসতেছি। আমি বললাম, আপনি আসেন। তিনি একপর্যায়ে বলেন, আপনি নিজের ভালো চাইলে নৌকার জন্য কাজ করেন।’

ঈগল প্রতীকের প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু দাবি করেন, ‘পুলিশ নৌকার কর্মীদের মতো তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আমি অভিযোগ দিলে কাজ করে না। এভাবে নির্বাচন হয় না। সারা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর এই আসনে ২০ ডিসেম্বরের পর থেকে লাগাতার হামলা হচ্ছে। আমাদের দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। এমন নির্বাচন প্রত্যাশা করিনি। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেবে।’

চান্দিনা আসনের নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত দাবি করেন, ‘আমি সব অফিসারকে চিনিও না। আর তারা প্রশাসনের লোক। তারা কেন নৌকার কাজ করবে? এসব অভিযোগ মিথ্যা।’

চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোরশেদের দাবি, ‘এমন কোনও অভিযোগ আমি পাইনি। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তা তো আমাকে কাছে জানানোর কথা।’

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে