সমর্থকের ভাঙচুর হওয়া বাড়ি দেখে ফেরার পথে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৫৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৫৭

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সমর্থকের ওপর হামলার খোঁজ নিতে গিয়ে এই হামলার শিকার হন তিনি। তার অভিযোগ, নৌকার সমর্থকরা তিনটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী টিটুর সমর্থক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে নৌকা সমর্থকরা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু ওই নেতার বাড়ি দেখতে যান। পরে সন্ধ্যায় ছায়কোট এলাকায় গণসংযোগ করেন টিটু। গণসংযোগ শেষে চান্দিনা উপজেলা সদরে ফেরার পথে হামলা চালায় নৌকার সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টায় গাড়িবহর চান্দিনা পৌরসভার ছায়কোট মৃধা বাড়ির সামনে পৌঁছলে সড়কে ওই হামলার ঘটনা ঘটে। নৌকার স্লোগান দিয়ে সমর্থকরা ভাঙচুর চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়।

স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু বলেন, ‘প্রচারণায় শুরুর পর থেকেই নৌকার প্রার্থীর লোকজন একের পর এক হামলা চালিয়ে আসছে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না।’ এ আসনে সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির জন্য তিনি ইসি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা হামলা করেছে বিস্তারিত এখনও জানতে পারিনি।’

হামলার বিষয়ে জানতে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে একাধিকবার কল দিলেও রাত পৌনে ৮টা পর্যন্ত তিনি কোনও সাড়া দেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম