রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সভাপতির মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৯

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাঙ্গুনিয়া পৌরসভার হাজী বাড়ির নিজ ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী সিরাজুল ইসলাম চৌধুরী দলের দুঃসময়েও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরু দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। বিদগ্ধ মানুষটির মহাপ্রয়াণ সত্যিই অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন। 

সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সিরাজুল ইসলাম চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অবদান রাখেন এবং দলের বিভিন্ন পদে গুরু দায়িত্ব পালন করেন। 

আজ বিকাল সাড়ে ৩টায় রাঙ্গুনিয়া পৌরসভার মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ ও বাদ আছর হাজীবাড়ি মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম