সাংবাদিকদের মারধর: জামিন পেলেন চট্টগ্রামের নৌকার প্রার্থী মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩১

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের মারধরের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বুধবার (৩ জানুয়ারি) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জুয়েল দেব তার জামিন মঞ্জুর করেন।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২৬ ডিসেম্বর বাঁশখালীর নির্বাচনি কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে আচরণবিধি আইনের ৮(খ) ধারায় চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলায় আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান চৌধুরী ছাড়াও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৩০ নভেম্বর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী অবৈধভাবে শোডাউন দিয়ে ৫ জনের বেশি অর্থাৎ ১০০ থেকে ২০০ জনের অধিক লোক সমাগম করে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেন। ওই দিন দুপুর ১২টায় মনোনয়নপত্র জমাদান শেষে বেরিয়ে এলে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। এ সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রাকিব উদ্দিন প্রশ্ন করেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা?’ প্রশ্ন শেষ হওয়ামাত্রই সাংবাদিক রাকিব উদ্দিনকে লক্ষ্য করে মোস্তাফিজুর রহমান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে কিলঘুষি মারেন । এরপর উক্ত সাংবাদিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে প্রাণনাশের হুমকি দেন। এ সময় আসামির সঙ্গে থাকা ২০-৩০ জন আসামি গণমাধ্যম কর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করেন। এ সময় সিনিয়র সাংবাদিকদের হাতে থাকা মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরা জোরপূর্বক কেড়ে নিয়ে ভাঙচুর করে এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী