পাহাড়ের ১৮ দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম

রাঙামাটি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ১৮টি ভোটকেন্দ্র দুর্গম এলাকায় হওয়ায় ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে ১৮টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়। 

ভোটের দিন ভোটাররা পাহাড় ডিঙিয়ে কোনো রকমে এসব ভোটকেন্দ্রে পৌঁছাতে পারলেও ভোটের কাজে নিয়োজিত লোজনদের যেতে হয় এক-দুই দিন আগেই। কোনও কোনও কেন্দ্রে যাওয়ার জন্য হেলিপ্যাড থেকে নেমে নির্বাচনের সব সরঞ্জাম কাঁধে নিয়েই হাঁটতে হয় দীর্ঘপথ। এসব কেন্দ্রের বেশিরভাগই মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে, ফলে ফলও পেতে দেরি হয়। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ছয়টি, বরকলের দুটি, জুরাছড়ির সাতটি ও বিলাইছড়ির তিনটি কেন্দ্র। ১৮টি কেন্দ্রের ভোটার ২৩ হাজার ৬৩৮ জন। এবার রাঙামাটির ১০ উপজেলায় ২১৩ কেন্দ্রে মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩১৭ জন।

রাঙামাটিতে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান।

রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ মোশাররফ হোসন খান বলেন, ‘দুর্গম এলাকা হওয়ায় ১৮ কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম ও লোকবল সকালে হেলিকপ্টারে পাঠানো হয়েছে।’

কেন্দ্রগুলোকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে আমরা উল্লেখ করছি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘হেলিসর্টি অর্থ এই ১৮টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের যেতে হবে হেলিকপ্টারের মাধ্যমে। কারণ সবগুলো কেন্দ্র দুর্গম এলাকায়। প্রতি বছরের মতো এবারও হেলিকপ্টারের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়ে আমাদের জানানোর পর সরঞ্জাম এবং জনবল পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি