টাকা হাতে দিয়ে নৌকার প্রার্থী বললেন, ‘তোরা বেগ্গুন নৌকায় ভোট দিস’

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ০১:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:৩২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন খানের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক মিনিট ১৮ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি নজরে এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান। তিনি বলেন, ‘টাকা বিতরণের ওই ভিডিও আমার দৃষ্টিতে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাতে বলা হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগে যান নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন খান। তখন তিনি উপস্থিত জনতার (ভোটার) সামনে পকেট থেকে টাকা বের করে বলেন, ‘তোরা কিছু খাইছস।’ তখন পাশ থেকে একজন বলেন, ‘টাকাটা কাওসারের কাছে দেন।’ এই প্রার্থী তখন পকেট থেকে টাকা বের করে গুনে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে টাকা দেন এবং বলেন, ‘তোরা বেগ্গুন (সবাই) যাই, নৌকার মধ্যে ভোট দিস।’

এ ব্যাপারে জানতে আনোয়ার হোসেন খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান