বান্দরবানের দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে গেলো নির্বাচনি সরঞ্জাম

বান্দরবান প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ১৩:১০আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৩:১০

বান্দরবানের চার উপজেলার ১২‌টি দুর্গম কেন্দ্রে হে‌লিকপ্টা‌রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে স্ব স্ব উপজেলা থেকে হে‌লিকপ্টার‌যো‌গে কেন্দ্রগু‌লো‌তে নির্বাচনি সরঞ্জাম পাঠা‌নো হয়।

কেন্দ্রগু‌লো হ‌লো- রোয়াংছ‌ড়ি উপজেলার রো‌নিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার নুন থিয়ার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাক‌নিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থান‌চি উপজেলার দ‌লিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমা‌ক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রু‌পিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীকদ‌ম উপজেলার কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজা‌হিদ উদ্দিন বলেন, বান্দরবানের ১৮২টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে হে‌লিকপ্টা‌রের সাহায্যে নির্বাচনি সরঞ্জাম পাঠা‌নো হ‌য়ে‌ছে। ইতোম‌ধ্যেই এসব সরঞ্জাম পৌঁছা‌নো হয়ে‌ছে। বান্দরবা‌নে এক‌টি সুন্দর পরিবেশে নির্বাচন হবে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের