শীত উপেক্ষা করে কক্সবাজারের কেন্দ্রে ভোটাররা

কক্সবাজার প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৩১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৩১

সারা দেশের মতো কক্সবাজারে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে সাতসকালে সাধারণ ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রের লাইনে দাঁড়িয়েছেন। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি ভালো।

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৬ লাখ ৫০ হাজার ৯৬০ জন। ভোটকেন্দ্র রয়েছে ৫৫৬টি। দলীয় ও স্বতন্ত্র মিলে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে কক্সবাজার-১ আসনে ৭, কক্সবাজার-২ আসনে ৬, কক্সবাজার-৩ আসনে ৬ ও কক্সবাজার-৪ আসনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, চারটি আসনে ১১ হাজার ৯৭ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ৫৫৬, সহকারী প্রিসাইডিং অফিসার তিন হাজার ৫০৫ এবং পুলিং কর্মকর্তা সাত হাজার ১০ জন। নিয়োগ দেওয়া হয়েছে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও রয়েছেন ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ৫৫৬টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা তিন হাজার ৫০৫টি।

নির্বাচনি যেকোনও তথ্য জানানোর জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নির্বাচনি অপরাধ দমনে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের আগে পরে পাঁচ দিনের জন্য নিয়োজিত রয়েছেন।

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, কক্সবাজারের চারটি আসনের সব কটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা কোনও ধরনের গোলযোগের সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী