চার পাশে সিসি ক্যামেরা, তবু উদ্ধার হয়নি শত ভরি স্বর্ণ

ফেনী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ০০:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:৫১

দোকানের সামনে এবং আশপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো। এ অবস্থায় দিনেদুপুরে দোকানের শাটারের তালা ভেঙে শত ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোরেরা। দুই দিনেও উদ্ধার হয়নি এসব স্বর্ণ। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে ফেনীর ফাজিলপুর রহিম উল্লাহ বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ দোকানিদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই বাজারের আলাদিন জুয়েলার্সের চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ১০০ ভরি  স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। ঘটনার দুই দিনেও চুরির মালামাল উদ্ধার কিংবা জড়িতরা ধরা পড়েনি। 

দোকান মালিক আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরের খাবার খেতে বাড়ি যাই। আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি অন্তত ১০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে চোরেরা। তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানিয়েছি। কিন্তু দুই দিনেও চুরির মালামাল উদ্ধার হয়নি। এ ঘটনার পর থেকে আমরা বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে আছি। 

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দুই জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙেছে, একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করার দৃশ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

/এএম/এসএসএস/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম