মীরসরাইয়ে বসতঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মীরসরাই প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৪

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের মুরাদপুর এলাকার সরফুদ্দীন মাঝি বাড়ির মিজান উদ্দিনের ঘরে এ চুরির ঘটনা ঘটেছে।

এ সময় চোর নগদ ৪২ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগীর স্বজন মোমিন উদ্দিন বলেন, শুক্রবার রাতে আমার বোন জাহেদার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আমার ভগ্নিপতি ঢাকায় চাকরি করেন। বোন ঘরে তালা লগিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়িতে গিয়ে দেখে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি তছনছ করে যা কিছু ছিল সব নিয়ে গেছে চোরের দল। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছি।

কাটাছরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলমগীর বলেন, আমার ওয়ার্ডের সরফুদ্দীন মাঝি বাড়ির মিজানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। তাদের থানায় অভিযোগ দিতে বলেছি।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক