টানেলে প্রবেশমুখে নৌবাহিনীর চেকপোস্টে মাইক্রোবাসের ধাক্কা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মাইক্রোবাসে থাকা দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- খুলশী থানাধীন লালখান বাজার এলাকার মুহাম্মদ সুলাইমানের ছেলে রাশেদুল করিম (৩০) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে রুবেল (৩০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, বঙ্গবন্ধু টানেলের প্রবেশপথে একটি মাইক্রোবাস নৌবাহিনীর চেকপোস্টে সজোরে আঘাত করলে মাইক্রোবাসের চালক এবং গাড়িতে থাকা যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতাল আনা হলে চিকিৎসক তাদের ক্যাজুয়ালিটি ২ নং ওয়ার্ডে ভর্তি দেন।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর চেকপোস্টে সজোরে আঘাত করে। এতে চালকসহ দুই জন আহত হন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি