ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫১

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর মিয়া। এর এক ঘণ্টা পর মা মুর্শিদা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত সাগর মিয়া (৩৮) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদ শুনে মা হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় একজন অটোচালক ছিলেন। তারর মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যান। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের