তারেক রহমানসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১২:১০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:১০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি যারা বিদেশে লুকিয়ে আছে তাদের দেশের মাটিতে ফিরিয়ে আনতে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শ্রম আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসন্ন সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে।’

ড. ইউনূসের বিচারপ্রক্রিয়া নিয়ে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বিচারিক আদালতে আইনের ধারা অনুযায়ী ড. ইউনূসের সুষ্ঠু বিচার হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। নিশ্চয়ই তিনি আপিল করবেন। সেখানে কোনও প্রভাব পড়ুক, সেটা আমি চাই না।’

এর আগে, মন্ত্রী সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে আসলে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মন্ত্রী তার অপর নির্বাচনি এলাকা কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে