চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিললো দেড় কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২৪, ১৪:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪:১২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি সিগারেটের প্যাকেটে মিলেছে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪টি সোনার বার। বিমানবন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ টিমের অভিযানে এসব সোনা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এসব সোনা বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানবন্দরে সিগারেটের পরিত্যক্ত প্যাকেট থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন এক কেজি ৬৩১ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।’

উদ্ধার হওয়া স্বর্ণগুলো সকালে এয়ার এরাবিয়া এয়ারলাইনস G9-526 যোগে চট্টগ্রাম বিমানবন্দরে আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের