লক্ষ্মীপুরে কুকুর-বিড়ালের কামড়ে একদিনে শতাধিক রোগী হাসপাতালে

রায়পুর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮

লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শতাধিক মানুষের আহতের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। জেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে কুকুর-বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হন তারা।

আহত রোগীদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন মোহাম্মদ পাটওয়ারী (১৪ মাস), মো. মুয়াজ (১৬), আবির (আড়াই বছর), আব্দুর রহিম (৫৫), রহিমা খাতুন (৩০), রিনা আক্তার (২৯), শামছুন নাহার (৪৫), মিতু (২৩), ফরহাদ (৮), হোসনেআরা (৩৫), রিহান মাহমুদ (৬) ও সাব্বির আহমেদসহ (১৭) শতাধিক রোগী। গত ৪ দিনে কুকুর ও বিড়ালের কামড়ে দুই শতাধিক রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মামুনুর রশিদ পাটওয়ারী তার ১৪ মাস বয়সী ছেলে মোহাম্মদ পাটওয়ারীকে হাসপাতালে এনে কুকুরে কামড়ের ভ্যাকসিন দেন। মোহাম্মদের হাতে পাগলা কুকুরে কামড় দেয় বলে জানান তিনি।

চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের বতু মিঝির বাড়িতে ৩৬ বছর বয়সী হোসনেআরা বেগমের গালে কামড় দেয় কুকুর। তিনি বলেন, ‘মোবাইল ফোনে বিদেশে আমার স্বামীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়। রক্তাক্ত জখম হয়।

বিড়ালের কামড়ে আহত লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার ১৭ বছর বয়সী সাব্বির আহমেদ হাসপাতাল এসে ভ্যাকসিন নিয়েছে। তার কথায়, ‘বিড়াল নিয়ে দুষ্টামি করছিলাম। এর মধ্যেই বিড়াল আমার হাতের আঙুলে কামড় দেয়। কোনও সমস্যা হয় কিনা, এ নিয়ে ভয় লাগছে। এ জন্য হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছি।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীদের ভিড়

কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামে বাড়ির সামনে খেলতে গেলে ফরহাদকে কুকুর কামড় দেয়। তাকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছেন তার বাবা আনোয়ার হোসেন। কয়েক দিন আগে আনোয়ারকেও কুকুরে কামড় দিয়েছে বলে জানা গেছে।

চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট বাজারের ফার্মাসিস্ট জহিরুল ইসলাম বলেন, ‘এলাকায় প্রচুর রোগী রয়েছে। তাদের হাসপাতালে যেতে বলেছি। হঠাৎ করে কুকুরের উৎপাত বেড়ে গেছে।’

ভ্যাকসিন প্রদানকারী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ (নার্স) আব্দুর রব বলেন, ‘সকাল থেকে ভ্যাকসিন দিচ্ছি। বিপুলসংখ্যক রোগী এসেছে। এখনও হিসাব করতে পারিনি। রোগীদের হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর-বিড়ালের কামড়ের দাগ রয়েছে।’

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, ‘কুকুর-বিড়ালের কামড়ে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত শতাধিক রোগী এসেছে। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর-বিড়াল থেকে সবাইকে সচেতন হতে হবে।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ‘কুকুর ও বিড়ালের কামড়ের রোগীর চাপ বেড়ে গেছে। শাকচর, চররুহিতা ও হামছাদী এলাকা থেকে রোগী বেশি এসেছে। পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট দফতর কুকুরের ভ্যাকসিন কার্যক্রম চলমান রেখেছেন বলে শুনেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী