রাঙামাটিতে চিকিৎসকের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩

রাঙামাটি জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোমেল চাকমার ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনেয়ারুল হক, শিক্ষাবিদ রঞ্জিত দেওয়ান, অঞ্চুলিকা খীসা ও মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা প্রমুখ। তারা বলেন, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় চিকিৎসক রোমেল চাকমা চেম্বার শেষ করে শরীরচর্চার জন্য রায় বাহাদুর সড়কে সাইক্লিং করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্রতিবাদ করলে মাইক্রোবাসে থাকা লোকজন গাড়ি থেকে নেমে রোমেলকে মারধর করে মারাত্মক আহত করেন। উল্টো হামলাকারীরা রোমেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এ নিয়ে গত ২২ জানুয়ারি রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রোমেল। কিন্তু রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। তাই আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছি আমরা। 

মানববন্ধনে শিক্ষাবিদ অঞ্চুলিকা খীসা বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে মানববন্ধনে অংশ নিয়েছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

একই দাবি জানিয়ে মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা বলেন, ‘রোমেল চাকমাকে ভালো চিকিৎসক হিসেবে এই শহরের মানুষজন চেনেন। তাই মানববন্ধনে প্রচুর মানুষ অংশ নিয়েছেন। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে রোমেলের ওপর হামলাকারীদের গ্রেফতার করুন।’

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম