প্রেম করে বিয়ে, এক বছর পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১০:৫০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৫১

নোয়াখালীর পৌর এলাকার বার্লিংটন মোড় সংলগ্ন বসুন্ধরা কলোনিতে তামান্না ইসলাম পিনু (১৬) নামে এক কিশোরীর গলা কাটা এবং তার পাশ থেকে ঝুলন্ত অবস্থায় তার স্বামী মেহেদী হাসানের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ বসুন্ধরা কলোনির ডাক্তার কচির বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা স্বামী-স্ত্রীর বাইরে সম্পর্কে খালাতো ভাই-বোন।

মেহেদী দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে ও পৌর এলাকার লিটনের মেয়ে তামান্না ইসলাম পিনু।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে নিজেদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্কে এক বছর আগে বিয়ে করে তারা। এরপর থেকে মাইজদীর বসুন্ধরা কলোনির তামান্নাদের বাসায় থাকতো তারা। একই বাসায় তামান্নার মা ও ভাই থাকতো। সোমবার সকালে তাদের কক্ষে সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তামান্নার বড় ভাই হোসেন আহমেদ নোমান। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রীর গলা কেটে হত্যা করে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম