রায়পুর শ্মশানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি-এসপির পরিদর্শন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৫২

লক্ষ্মীপুরের রায়পুর পৌর মহাশ্মশানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। শ্মশান কমিটির লোকজন বিষয়টি জানলেও দিনভর তারা এ নিয়ে গোপনীয়তা অবলম্বন করেছেন। নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠকও করেন। পরে সন্ধ্যার দিকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও মামলা করা হয়নি বলে নিশ্চিত করেছেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আরেফিন। তবে অজ্ঞাতনামাদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শ্মশান কমিটির সভাপতি উত্তম কুমার সাহা।

এর আগে, খবর পেয়ে রাত সাড়ে ৮টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা দত্ত, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ প্রমুখ।

শ্মশানের তত্ত্বাবধায়ক হরেন্দ্র চন্দ্র কুরী বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার (২৯ জানুয়ারি) রাত ৮টার সময় শ্মশানের ফটক বন্ধ করে আমি চলে যাই। পরদিন বেলা সাড়ে ১২টার দিকে এসে পুড়ে যাওয়া অফিস ও কালি প্রতিমা দেখতে পাই। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ফার্নিচার ভাঙচুর ও গাছপালাও কেটে ফেলে। পরে বিষয়টি আমি কমিটির লোকজনকে জানাই।’

শ্মশান কমিটির সাধারণ সম্পাদক মাস্টার উত্তম কুমার রায় বলেন, ‘দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কমিটির সবাইকে নিয়ে বৈঠকে ব্যস্ত থাকায় ঘটনার খবর প্রশাসনকে জানাতে সন্ধ্যার পর হয়ে যায়।’

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করি, দ্রুত প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।’

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘পুরো বিষয়টি আমার তদন্ত করে দেখছি। এটি সাম্প্রদায়িক কোনও বিষয় নয়। এখানে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। তথ্য গোপন থাকার কোনও সুযোগ নেই। বের হয়ে আসবেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
ষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাত
থামছেই না মার্কিন হামলা, ইরানে প্রাণহানি বেড়ে ৩৫
সর্বশেষ খবর
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটি, আত্মরক্ষার প্রশিক্ষণে গুরুত্বের আহ্বান শায়রুলের
তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটি, আত্মরক্ষার প্রশিক্ষণে গুরুত্বের আহ্বান শায়রুলের
টিভিতে আজকের খেলা (১৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ জুলাই, ২০২৬)
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে, ২০২২-এর স্মৃতি মনে আছে?
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে, ২০২২-এর স্মৃতি মনে আছে?
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি