মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশি অটোরিকশায় পড়ার অ‌ভি‌যোগ

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ঘুমধুম তুমব্রু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলি উত্তরপাড়া এলাকার রাস্তায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় পড়ার অ‌ভি‌যোগ উঠে‌ছে। এতে গাড়ির সামনের গ্লাস সামান‌্য ফেটে গেলেও কোনও হাতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৩ ‌ফেব্রুয়ারি) বিকা‌লে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত কিছুদিন শান্ত থাকলেও শনিবার মিয়ানমার সীমান্তে আবা‌রও মর্টারশেল ও গোলা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গে‌ছে। এদিন বিকা‌লে মিয়ানমার থেকে এক‌টি ছোড়া গুলি এসে পড়ে উত্তরপাড়ার রাস্তায় চলন্ত অবস্থায় একটি অটোরিকশায়। এতে গাড়ির সাম‌নের গ্লাসে সামান‌্য ফাটল দেখা দি‌য়ে‌ছে। এতে সীমান্তবর্তী এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘মিয়ানমার থেকে ছোড়া গুলি উত্তরপাড়ার রাস্তায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় এসে পড়ার খবর শু‌নে‌ছি। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দুই মাস ধরে ওপারে গোলাগুলির শব্দ পাওয়া যা‌চ্ছে। তবে বুধবার থে‌কে বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও শনিবার সকাল থেকে আবারও গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে।’ এ অবস্থায় সীমান্তবাসীরা ফের আতঙ্কে রয়েছে বলেও জানান তিনি।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘শনিবার সকাল থেকে ওপারে আবারও বিস্ফোরণের শব্দের খবর শুনেছি। সীমান্তে পরিস্থিতি অবনতি হলে ঝুঁকিতে থাকা জনসাধারণকে সরিয়ে নেওয়ার হবে।’ তবে সীমান্ত এলাকায় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী ক‌ঠোর নজরদারি করছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি