অপহরণের পর রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের ক্যাম্প থেকে এক রোহিঙ্গা যুবককে অপহরণের পর মাথায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত যুবকের নাম মোহাম্মদ জলিল (৩৫)। তিনি উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের কামাল হোসেনের ছেলে। 

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন বলেন, ‘সোমবার বিকালে কুতুপালং-৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকে এসে ১৫-২০ অস্ত্রধারী আরসা সন্ত্রাসী তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তাদের মধ্যে জলিলকে মঙ্গলবার ভোরে মাথায় গুলি করে ফুটবল খেলার মাঠে ফেলে রেখে গেছে। ক্যাম্পের রোহিঙ্গাদের কাছ থেকে খবর পেয়ে এপিবিএনের সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়া বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।’ 

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের