বিড়ালের বাচ্চা ভেবে ময়লার ভাগাড়ে গিয়ে পেলেন নবজাতক

কুমিল্লা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১০

বিড়ালের বাচ্চা ভেবে ময়লার ভাগাড়ে গিয়ে একটি নবজাতক পেয়েছেন তিন যুবক। শিশুটিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দত্তক নেন এক নারী। শনিবার সন্ধ্যায় কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কের তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় ময়লার ভাগাড় থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উদ্ধারের পর ওই নবজাতককে তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী নুরুন্নাহার দেখভাল শুরু করেন। তিনি খুশি হয়ে শিশুটির নাম রেখেছেন জান্নাতুল ফেরদৌস জান্নাত।

এমন সংবাদ পেয়ে সরজমিনে তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান।

তিতাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বলেন, আজ উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ও শিশু আইন অনুযায়ী আমরা দুধ মা নুরুন্নাহারকে শিশুটি দত্তক দিয়েছি।

এর আগে উদ্ধার করা নবজাতক শিশুটিকে দত্তক নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ও লিখিতভাবে অনেকেই উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও সমাজসেবা কর্মকর্তার বরাবর আবেদন করেছিলেন।

ওই নবজাতককে উদ্ধার করা তিন বন্ধু হলেন- তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাব্বির মিয়া (২৪), একই গ্রামের মো. শেখ ফরিদের ছেলে মো. সজিব (২২) ও মো. হাসান মিয়ার ছেলে মো. ফয়সাল (২৪)।

তারা বলেন, আমরা তিন বন্ধু মিলে সন্ধ্যার পর ঘুরতে যাচ্ছিলাম। রাস্তার পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় হঠাৎ কান্না শুনতে পাই। প্রথমে মনে করেছি বিড়ালের বাচ্চা। এরপর কাছে গিয়ে দেখি নবজাতক। তখন শিশুটিকে বাড়িতে নিয়ে যাই।

/এফআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংকটে আশার আলোগভীর কূপ খনন শুরু, মিলতে পারে বিপুল পরিমাণ গ্যাস
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী