বেপরোয়া বাস কেড়ে নিলো দুই রোহিঙ্গা শিশুর প্রাণ

টেকনাফ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা পায়রা পরিবহনের বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশু পথচারী নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি চেকপোস্ট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ইসমাইল (৮) এবং হাসন (৬)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিল (কক্সবাজার জ-১১-০১৭৯) পায়রা পরিবহনের বাসটি। পথিমধ্যে লেদা বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি পথচারী দুই শিশুকে পিষ্ট করে চলে যায়। তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।’ এ ঘটনায় ঘাতক বাসটির চালক এবং সহযোগীকে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা বলছেন, এর আগেও অনেকবার পায়রা সার্ভিসের বাস এ রকম দুর্ঘটনা ঘটিয়েছে। এদের অনিয়ন্ত্রিত গতি এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে বারবার এই দুর্ঘটনা ঘটছে। এ কারণে স্থানীয়দের প্রত্যাশা দ্রুতই প্রশাসন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ