ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে ঢুকে পুত্রবধূ-শাশুড়িকে পিটিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বসতবাড়িতে ঢুকে পুত্রবধূ ও শাশুড়িকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় কয়েক যুবক। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পত্তন ইউনিয়নের বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাশুড়ির স্বামী অভিযোগ করে বলেন, আমি চট্টগ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করতাম। দুই মাস আগে বিজয়নগরের বাড়িতে চলে আসি। বাড়িতে আমার স্ত্রী, স্কুল পড়ুয়া মেয়ে সদ্য বিবাহিতা পুত্রবধূ বসবাস করেন। আমার বাড়ির সামনে একটি নালায় স্থানীয় ফিরোজ মিয়ার ছেলে বাক্কু মিয়া ও নান্নু মিয়া, সিরাজ মিয়ার ছেলে মানিক এবং সবুজ অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন।

তার দাবি, শনিবার তাদের বাঁধের বাঁশ কে বা কারা নিয়ে যায়। এ নিয়ে তারা আমার পরিবারের সদস্যদের প্রথমে গালিগালাজ করে। পরে প্রতিবাদ করায় বাক্কু মিয়া, নান্নু মিয়া মানিক এবং সবুজ আমার বাড়িতে হামলা করে ও বাড়ি উঠানে ফেলে আমার স্ত্রী ও পুত্রবধূকে বেধড়ক মারধর করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতাবস্থায় আমার স্ত্রী ও পুত্রবধূকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের