অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, তিন লাখ জরিমানা

রাঙামাটি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯

রাঙামাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারির খাবার তৈরির অভিযোগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের রিজার্ভ বাজার হিলমুন সুইটসের বেকারিতে ময়লা, দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ ও বিপণন করার অভিযোগে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ প্রমুখ।

অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সব সময় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। রবিবার শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম