লরির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত: চালক গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭

রাঙামাটির কাউখালী কলাবাগান এলাকায় লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় পলাতক লরিচালক শামসুল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি লরি পেছনের দিক থেকে বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় কাউখালী থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান জানান জানান, ঘটনার পরপরই লরিচালক পালিয়ে যায়। পরে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে আদালতে প্রেরণ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম