আবারও ওপারে গোলাগুলি, এপারে আতঙ্ক

টেকনাফ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৪

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদের ওপার মিয়ানমার থেকে ফের ভারী গোলার শব্দ ভেসে আসছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যংয়ে খারাংখালী সীমান্ত এলাকার মানুষ গোলাগুলির শব্দ শুনতে পান। এতে এপারের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম জানান, তার সীমান্তের খারাংখালী এলাকার চার নম্বর বেড়িবাঁধের ওপার থেকে ব্যাপক গোলার শব্দ পাওয়া যাচ্ছে। গোলার ভয়ে সীমান্তের লোকজন চিংড়ি প্রজেক্টে চলে এসেছেন। সীমান্তবর্তী এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস রয়েছে।

সীমান্তের চিংড়ি প্রজেক্টের পাহারাদার দলিল মিয়া বলেন, হঠাৎ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তের ওপার থেকে খুব বড় বিকট গোলার শব্দ পাওয়া যাচ্ছে। ওপারের গোলার আওয়াজে চিংড়ি ঘের কেঁপে উঠছে। মনে হচ্ছে, গোলা এপারে এসে পড়েছে। গোলার ভয়ে আমরা চিংড়ি ঘের ছেড়ে নিরাপদে চলে এসেছি।

জানতে চাইলে হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী জানান, তার সীমান্তে খারাংখালী সীমান্তের নাফ নদের ওপারে গুলি, মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। লোকজনকে সর্তক থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট তাহসিন রহমান বলেন, ওপারের চলমান যুদ্ধের পরিস্থিতিতে নাফ নদ শাহপরীর দ্বীপ সীমান্তে অনুপ্রবেশের সম্ভাবনা থেকে আমরা (কোস্ট গার্ড) নাফ নদে টহল জোরদার রেখেছি। পাশাপাশি ২৫ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই শতাধিকের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশকালে প্রতিহত করেছি। 

/এফআর/
সম্পর্কিত
হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত
সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি  
‘সতর্কবার্তা উপেক্ষা’ করায় জাহাজে গুলি চালিয়েছে ইরান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম