‘ধর্মীয় আচরণের ক্ষেত্রে আরও মনোযোগী হলে অতিরিক্ত মুনাফা করার মানসিকতা থাকবে না’

চাঁদপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ধর্মীয় পোশাকের চেয়ে ধর্মীয় আচরণের ক্ষেত্রে আরও একটু মনোযোগী হলে মজুতদারি এবং অতিরিক্ত মুনাফা করার মানসিকতা থাকবে না।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘সামনে রমজান আসছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। রমজানে মানুষ যেন স্বস্তির মধ্যে থাকে। স্থানীয় প্রশাসন, পুলিশ কাজ করবে। পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যদি সঠিকভাবে কাজ করে তাহলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব। আর অন্যান্য সকল সমস্যা সমাধানে সরকার কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘রমজান সংযমের সময়। ব্যবসায়ীরা যেন রমজানে ব্যবসার ক্ষেত্রে সংযম প্রদর্শন করেন। আর ক্রেতাসহ আমরা সবাই যেন সংযমের চর্চা করতে পারি। আর ধর্ম হলো চর্চার বিষয়। আমি শুধু বাইরে পোশাকে দেখালাম, কিন্তু ধর্মের যে মূল্যবোধ সেটির চর্চা যদি না করি তাহলে হয়তো খুব ভালো করতে পারবো না। সরকার একা সব কিছু করতে পারে না। সবার সহযোগিতা প্রয়োজন।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান ইমাম বাদশাসহ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও দলীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি