‘উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে খেসারত দিতে হবে’

নোয়াখালী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮ তারিখের (অক্টোবর) মতে বিএনপিকে আবারও পালাতে হবে।’

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বসুরহাটের বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পড়েছে। আগামী উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আরও অনেক বেশি হবে। এবার উপজেলা নির্বাচনে বিএনপি না এলে এই ভুলের খেসারত তাদের বহু দিন দিতে হবে।’

বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর তারা রাজপথ থেকে পালিয়ে গিয়েছিল। আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮ তারিখের মতো তাদের আবারও পালিয়ে যেতে হবে।’

এর আগে দুপুর ১টায় দাগনভূঞা-বসুরহাট-সোনাপুর সড়ক প্রকল্পের চলমান কাজ পরিদর্শন শেষে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে যান। সেখানে মা-বাবার কবর জিয়ারত শেষে পুলিশের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। পরে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম