গাজীপুরে হাসপাতালের লিফটে রোগীর মৃত্যু: ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৩ মে ২০২৪, ১৮:৩৬

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো সরকারি হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। চিকিৎসা সেবা নিতে হাসপাতালে গিয়ে ৪৫ মিনিট পর্যন্ত লিফটে আটকে থেকে মৃত্যুর ঘটনা অত্যন্ত অনভিপ্রেত বলে মনে করে কমিশন।

১৩ মে (সোমবার) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকে দেওয়া এক চিঠিতে এমন মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, কমিশনের সুয়োমোটোতে বলা হয়েছে, হাসপাতালে ওঠানামা করার জন্য লিফট একটি অত্যাধুনিক বিদ্যুৎ চালিত যন্ত্র। নিয়মিতভাবে যার ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন হয়। শহীদ তাজউদ্দীন হাসপাতালের ওই লিফট নিয়মিতভাবে পরীক্ষা করা হয় কিনা তা কমিশনের কাছে বোধগম্য নয়। এছাড়া, বারবার ফোন করার পরও কেন লিফটম্যানরা ঘটনাস্থলে পৌঁছায়নি তা নিবিড়ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক বলে মনে করে কমিশন।

চিঠিতে এ ঘটনার সঠিক তদন্ত করে কাদের অবহেলায় লিফটে ৪৫ মিনিট আটকে থেকে রোগীর মৃত্যু হলো তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকে বলা হয়েছে। একইসঙ্গে কমিশনের আদেশের অনুলিপি গাজীপুরের জেলা প্রশাসক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। আগামী ২৫ জুনের (২০২৪) মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের নাম মমতাজ বেগম (৫৩)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন-

‘পৌনে এক ঘণ্টা’ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগীর মৃত্যু

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ