মিছিল করায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নিজামকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ্য করা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রেইসকোর্স মোড় ও রেলওয়ে ফ্লাইওভার এলাকার রাস্তায় মিছিল করেন তিনি। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১(২) বিধি অনুযায়ী কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন-পূর্ব সময়ে কোনও প্রকার মিছিল বা শ-ডাউন করতে পারেন না। এটি ওই বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই কার্যক্রমের জন্য কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এর জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাখিলের অনুরোধ করা হলো।

কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন কমিশন সব প্রার্থীকেই পর্যবেক্ষণে রেখেছে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, ২০২২ সালে এই সিটির তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেয়র পদে সিটির মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে হবে। এবার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকে আছেন সাবেক মেয়র সাবেক বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু , কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী