ইভিএমে বিশ্বাস করতে পারছেন না কুমিল্লা সিটির মেয়র প্রার্থী সাক্কু

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪

প্রচারণার চতুর্থ দিন সোমবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর টমছমব্রিজ বাজার, ২০নং ওয়ার্ডের দিশাবন্দ, কাজীপাড়া ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ-উঠান বৈঠক করেছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

এ সময় তিনি বলেন, ‘২০২২ সালের ৩০ জুন সিটি নির্বাচন হয়েছে। ইভিএম মেশিন কী করেছে আপনারা জানেন। কুমিল্লার জনগণ দেখেছে। এ কারণে ইভিএম বিশ্বাস করতে পারছি না। বিষয়টি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আমাকে বলেছেন, নির্বাচন কমিশনার কুমিল্লা আসবেন। ডিসি সাহেবও থাকবেন। প্রার্থীদের সঙ্গে বসবেন। সেখানে আমি গত নির্বাচনের অভিজ্ঞতার কথা বলবো। ইভিএম মেশিনের ফলাফল কেন আড়াই থেকে তিন ঘণ্টা দেরি হলো? তাদের ভাবমূর্তি নিজেরা কেন নষ্ট করলো? মানুষ আমাকে বারবার প্রশ্ন করে, ভোটের মর্যাদা রাখতে পারবেন কি-না? আমি বলি, আপনারা ভোট কেন্দ্রে আসুন। যাকে ভালো লাগে তাকে ভোট দিন।’

নিজের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে সাক্কু বলেন, ‘আমার পোস্টার যারা লাগায়, তাদের ব্যাপক মারধর করেছে। সে প্রতীকের নাম বলবো না। তাদের ভিডিও আমি নির্বাচন কমিশনে দিয়েছি। সাধারণ ডায়েরি করেছি। ওসিকে জানিয়েছি। তারা যদি বিচার না করে, আর সহ্য করা হবে না। আপনি আমার কর্মীদের মারবেন। আর আমি মেয়র হবো, এমন লোক আমি না।’

নবীন ভোটারদের বিষয়ে বলেন, ‘১২ হাজার নতুন ভোটার। তারা অতীতে ভোট না দিলেও নির্বাচন দেখেছে। ভালোমন্দ বোঝে। শহরকে শান্তিপূর্ণ রাখতে টেবিল ঘড়ি মার্কায় প্রথম ভোট দেবেন।’

উল্লেখ্য, ২০২২ সালের এই সিটির তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে হবে। এবার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। নির্বাচনে সাক্কু ছাড়াও আরও তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফআর/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে